শুক্রবার, মে ০১, ২০২৬

বদলগাছীতে উৎসবমূখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত

বদলগাছী প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৬ ০৯:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৬ ০৯:১১ অপরাহ্ন
বদলগাছীতে উৎসবমূখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত

নওগাঁর বদলগাছীতে উৎসবমূখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। থানা চত্বর থেকে সকাল ৯ টায় স্থানীয় এমপি ফজলে হুদা বাবুল এর নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। 


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 


শোভাযাত্রা শেষে পান্তা-ইলিশের আয়োজন করা হয়। এরপর পরিষদ চত্বরে বৈশাখী সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে।