মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

সাংবাদিক স্বপনের বাবার ইন্তেকালে আরইউজের শোক

সংবাদ বিজ্ঞপ্তি ১৪ এপ্রিল ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ এপ্রিল ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন
সাংবাদিক স্বপনের বাবার ইন্তেকালে আরইউজের শোক

আরইউজের সদস্য ও দৈনিক সানশাইন পত্রিকার নিজস্ব প্রতিবেদক জিয়াউল কবির স্বপনের বাবা বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা একেএম সিকান্দারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা: আবদুল আউয়াল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত। মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 


বিবৃতিতে তারা বলেন, মহান আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। 


উল্লেখ্য, আরইউজের সদস্য ও দৈনিক সানশাইন পত্রিকার নিজস্ব প্রতিবেদক জিয়াউল কবির স্বপনের বাবা বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা একেএম একেএম সিকান্দার মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় রাজশাহীর পবায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। মঙ্গলবার বাদ আসর সোনাকান্দিয়া গ্রামে মরহুমের নামাজে জানাজা  অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।