কেশরহাটে অগ্নিকাণ্ডে সর্বস্বহারা বিধবার পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছি মহল্লার নামোপাড়ায় অগ্নিকাণ্ডে রেহেনা নামের একজন অসহায় বিধবা নারীর বাড়ি পুড়ে সর্বস্বহারা হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে এ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনা পৌঁছানের আগেই তিন কক্ষবিশিষ্ট টিন সেডের সম্পূর্ণ বাড়ি পুড়ে যায়। বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ এর সর্ট সার্কিটের স্ফুলিঙ্গ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। এঘটনায় অসহায় এ নারীর বাড়ি গিয়ে নগদ আর্থিক অনুদান সহয়তা দিয়ে সহানুভূতি জানান কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মশিউর রহমান। এসময় তিনি আরো জানান, রাজশাহী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সহয়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
এসময় তার সঙ্গে ছিনেল কেশরহাট পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহরাব হোসেন, কেশরহাট পৌর যুবদলের সাবেক আহবায়ক নাসির উদ্দীন রুবেল, পৌর ছাত্রদলের যুগ্মআহবায়ক শিমুল আহম্মেদ, পৌর বিএনপি নেতা আজাম্মেল হক ও আলতাফ হোসেন।
অন্যদিকে ঘটনার ঘবর পেয়ে তাৎক্ষণিক ভাবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার ফাহিমা বিনতে আখতার। এসম তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সমবেদনা জানিয়ে সরকারি অনুদান সহয়তার ব্যবস্থার আশ্বাস দেন তিনি