শুক্রবার, মে ০১, ২০২৬

পার্বতীপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ১৫ এপ্রিল ২০২৬ ১২:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ১৫ এপ্রিল ২০২৬ ১২:১০ অপরাহ্ন
পার্বতীপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।পার্বতীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। দুপুরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা  ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

নববর্ষকে ঘিরে এ আয়োজনের মাধ্যমে সম্প্রীতি, ঐক্য এবং নতুন বছরের শুভ সূচনার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের এ উৎসব পার্বতীপুরবাসীর মাঝে এনে দিয়েছে নতুন প্রাণের সঞ্চার।

পার্বতীপুর উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরন অনুষ্ঠানে মোঃ সাদ্দাম হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,মাহমুদ হুসাইন রাজু সহকারী কমিশনার (ভূমি),উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিব হুসাইন,সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবিব,পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ আব্দুল ওয়াদুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।