শুক্রবার, মে ০১, ২০২৬

লেবাননে ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫

সোনার দেশ ডেস্ক ১৫ এপ্রিল ২০২৬ ১২:২৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৫ এপ্রিল ২০২৬ ১২:২৮ অপরাহ্ন
লেবাননে ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫
লেবাননে ইসরায়েলি হামলা। ফাইল ছবি: এপি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের বৈঠকের মধ্যেই দেশটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। 

প্রায় ছয় সপ্তাহ আগে ইসরায়েল দেশটিতে ইরান-সমর্থিত হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে বলে দাবি করে আসছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ১২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৬৮ জন শিশু এবং অন্তত ৮৮ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন