শুক্রবার, মে ০১, ২০২৬

সিংড়ায় ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন
সিংড়ায় ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোরের সিংড়া উপজেলা শাখার উদ্যোগে গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে প্রকাশনা উৎসব-১৪৩৩ বঙ্গাব্দ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় দিনব্যাপী এ প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন নাটোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু সাঈদ রনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা শিবিরের অফিস সম্পাদক ইছাহক আলী, সিংড়া পৌর জামায়াতে ইসলামীর সভাপতি ও উপজেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুল মন্নাফ, সিংড়া উপজেলা শিবিরের সভাপতি আল আমিন, সেক্রেটারি মাহমুদ হাসান প্রমুখ।

প্রকাশনা উৎসবে শিবিরের প্রকাশনা সামগ্রী, কর্মী সিলেবাস, সাথী সিলেবাস ও সদস্য সিলেবাসের বই প্রদর্শনী করা হয়।