শুক্রবার, মে ০১, ২০২৬

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি

নিজস্ব প্রতিবেদক ১৫ এপ্রিল ২০২৬ ০১:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৫ এপ্রিল ২০২৬ ০১:০৮ অপরাহ্ন
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রতি ঘণ্টায় একজন করে শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে বুধবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ২৪ জন শিশু ভর্তি হয়েছে। তবে এই সময়ের মধ্যে এই সংক্রামক রোগে কারও মৃত্যু হয়নি।

বুধবার (১৫ এপ্রিল) সকালে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ২৪ জন শিশুকেই হাম আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। সুস্থ হয়ে ২৪ ঘণ্টায় এই ওয়ার্ড থেকে ছাড়পত্র পেয়েছে ১৪ জন।

তিনি আরও জানান, বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে ১৬৪ জন রোগী ভর্তি রয়েছে। সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ভর্তি হয়েছে ৬০২ জন। এদের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু হয়েছে।