রাবিতে হাইস্পিড (৫ জি) ফ্রী ওয়াই-ফাই সার্ভিস চালু
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন এর উদ্যোগে এবং আইসিটি সেন্টারের কারিগরী সহযোগিতায় কেন্দ্রীয় লাইব্রেরি, ক্যাফেটেরিয়াসহ বিভিন্ন কমন স্পেসে ফ্রী ও ফাস্ট ওয়াই-ফাই সম্প্রসারণের অংশ হিসেবে প্রথম পর্যায়ে রাবি’র পরিবহন মার্কেটে অবস্থিত স্যুভেনির শপ এরিয়া এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় হাইস্পিড (৫ জি) ফ্রী ওয়াই-ফাই সার্ভিস আজ চালু করা হয়েছে।
উক্ত ওয়াই-ফাই নেটওয়ার্কটি যে কোনো ৫ জি সাপোর্টেড ওয়াই-ফাই ডিভাইসে (স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি) “ÒRU WiFi 5GÓশো করবে। রাবির ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা (যাদের ইন্টারনেট আইডি আছে) তাদের ইন্টারনেট আইডি, পাসওয়ার্ড ব্যবহার করে সপ্তাহে প্রতিদিন ২৪ ঘণ্টা এই সার্ভিসটি গ্রহণ করতে পারবে। উল্লেখ্য, ৫ জি সাপোর্টেড ডিভাইস না হলে উক্ত SSIDwU(অর্থাৎ জট RU WiFi 5G ৫এ) সেই ডিভাইসে শো করবে না।