শুক্রবার, মে ০১, ২০২৬

শিবগঞ্জে নেশা জাতীয় সিরাপ ও একটি প্রাইভেট কারসহ আটক ১

শিবগঞ্জ প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ ১০:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
শিবগঞ্জে নেশা জাতীয় সিরাপ ও একটি প্রাইভেট কারসহ আটক ১

শিবগঞ্জ সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে নেশা জাতীয় সিরাপ ও ফেনসিডিলসহ একটি একটি  প্রাইভেট কার সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হলো নওগাঁ জেলার মান্দা থানার  শামুক খোল গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে আরাফাত আলি (২৬)।


বিজিবির ৫৯ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে সোনামসজিদ বিওপির বিজিবির একটি টহল দল ১৮৫/২ নং সীমান্ত পিলার হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় সোনামসজদি-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ওপরে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার ২৮ বোতল এস কাফ নেশা জাতীয় সিরাপ সহ আটক করে।


অন্যদিকে একই বিওপির অন্য একটি টহল দল ১৮৫/ ১৫ এস নং সীমান্ত পিলার ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একই ইউনিয়নের বালিয়া দিঘী গ্রামের গণকবর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৪৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপএস কাফ উদ্ধার করে। এ ব্যাটালিয়ন গত তিন মাসে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক ও  ৪৫০০ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে।