শুক্রবার, মে ০১, ২০২৬

গোমস্তাপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

গোমস্তাপুর প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ ১০:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
গোমস্তাপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২দিন ব্যাপি ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী।


উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠিত উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম,  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলামসহ অন্যরা। উল্লখ্য, ২ দিন ব্যাপি এই মেলায় উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে।