রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল আটটার মধ্যে এ শিশুটি মারা যান। এসময়ের মধ্যে আরও ১১ জন শিশু হাম উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস। ক্ষুদে বার্তায় তিনি জানান, হামের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ১৪৫ জন শিশু চিকিৎসা নিচ্ছেন। ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন আরও ২৯ শিশু। হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে ৬১৩ শিশুকে। হাম উপসর্গ নিয়ে এনিয়ে রামেক হাসপাতালে ৫১ শিশুর মৃত্যু হলো।
ডা. শঙ্কর কুমার বিশ্বাস বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতাগুলোতে হাম উপসর্গের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাই রামেক হাসপাতালে চাপ একটু কমেছে। রোগীর অবস্থা শংকটাপন্ন হলে রামেক হাসপাতালে পাঠানো হচ্ছে আমরা চিকিৎসা দিচ্ছি।