রাজশাহী মেট্রোপলিটনে ১০ থানার ওসি রদবদল
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১০ থানার ওসি রদবদল করা হয়েছে। এর মধ্যে কিছু থানায় ও বাকি জনদের পদোন্নতি ও মেট্রোপলিটনের বিভিন্ন যায়গায় বদলি করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান এক অফিস আদেশে এ বদলি কার্যকর করেন। তবে এই বদলি নিয়মিত বলছে আরএমপির কর্মকর্তারা।
আদেশ অনুযায়ী, বেলপুকুর থানার ওসি মো. আরজুনকে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক, শাহমখদুম থানার ওসি ফারুক হোসেনকে বেলপুকুর থানার ওসি, দামকুড়া থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে আরএমপির পুলিশ ট্রেনিং স্কুলের পরিদর্শক, মতিহার থানার ওসি আবুল কালাম আজাদকে রাজপাড়া থানার ওসি এবং রাজপাড়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবিরকে মতিহার থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কবির হোসেনকে শাহমখদুম থানার ওসি এবং দামকুড়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলমকে একই থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলমকে একই পদে কর্ণহার থানায়, রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীমকে শাহমখদুম থানায়, শাহমখদুম থানার পরিদর্শক (তদন্ত) এমএম আবু জাফরকে রাজপাড়া থানায় এবং কর্ণহার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ মন্ডলকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে।