সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মারা গেছেন
পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন (৭৫) বার্ধক্যজনিত রোগে অসুস্থ্য হয়ে বুধবার রাতে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়ে রেখে যান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাঁশেরবাদা গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। তিনি ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম পিন্টু বিশ্বাসের সহধর্মিণী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বিশ্বাস ও সাহাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এমলাক হোসেন বাবু বিশ্বাসের মাতা।