ঈশ্বরদীতে বৈশাখী শিশু প্রতিযোগিতা ও ‘বসন্ত বেলার কাব্য’- এর মোড়ক উন্মোচন
পাবনার ঈশ্বরদীতে দিনব্যাপী বৈশাখী উৎসব উপলক্ষ্যে সংগীত, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও কবি মো. শফিকুল ইসলাম সবুজের ৫ম কাব্য গ্রন্থ ‘বসন্ত বেলার কাব্য’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমজাদ হোসেন। দিনভর এসব আয়োজন শেষে রাতে এ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় যুব সমাজের উদ্যোগে ‘সুরের জগৎ সঙ্গীত একাডেমী’র পক্ষ থেকে শহরের ফতেমোহাম্মদপুরে বেনারসী পল্লি এলাকায় এ আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমজাদ হোসেন। একাডেমীর আহবায়ক মো. মনিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, সংগঠক আতাউর রহমান বাবলু, সমাজসেবী আতাউর রহমান পাতা, আরিফুল হক বিশ্বাস, নূর আলম হোসেন রাজন, সাবেক পৌর কাউন্সিলর রহিমা খাতুন। অনুষ্ঠানের অন্যতম আয়োজক সুরের জগৎ সঙ্গীত একাডেমীর পরিচালক কবি ও গীতিকার মো. শফিকুল ইসলাম সবুজের বার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিলন সরকার, মো. হিরা, মো. আফতাব হোসেন, মো, আলী হোসেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন অঞ্জনা দাস।
‘বসন্ত বেলার কাব্য’Ñএর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন শেষে সংগীত, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।