বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ
শনিবার (১৮ এপ্রিল) আনুমানিক ৩০ মিনিটে ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানার সিপাহীপাড়া এলাকার আমবাগানে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে। এ সময় চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত ইলেকট্রিক রেজিস্টেন্স রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
একই দিনে রাত্রি আনুমানিক ৪:১০ ঘটিকায় শাহাপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানার শ্যামপুর মিডিলচর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৮ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করেছে। এ সময় মাদক কারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এছাড়াও রাত আনুমানিক ৪:৩০ ঘটিকায় আলাইপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে বাঘা থানার হরিরামপুর এলাকার আমবাগানে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ এবং ১০ বোতল ESKUF সিরাপ মালিকবিহীন অবস্থায় জব্দ করেছে। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।