সোমবার, এপ্রিল ২০, ২০২৬

রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ১৯ এপ্রিল ২০২৬ ০১:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৯ এপ্রিল ২০২৬ ০১:২৮ অপরাহ্ন
রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল)  সকাল আটটা থেকে রবিবার (১৯ এপ্রিল) সকাল আটটার মধ্যে এই শিশুর মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে ভর্তি হয়েছে আরও ১০ শিশু।   

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস। তিনি জানান, এই ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৬ শিশু। 

তিনি আরও জানান, এখন হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১৩২ শিশু। সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ৬৬১ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে রবিবার পর্যন্ত ৫২ শিশুর মৃত্যু হয়েছে।