সোমবার, এপ্রিল ২০, ২০২৬

রাবি উপাচার্যের সাথে নেপালী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ এপ্রিল ২০২৬ ০৮:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ এপ্রিল ২০২৬ ০৮:০৫ অপরাহ্ন
রাবি উপাচার্যের সাথে নেপালী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীরা রবিবার (১৯ এপ্রিল) বিকেলে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য রাবিতে অবস্থানে তাদের বিভিন্ন প্রয়োজনের খোঁজখবর নেন। এসময় তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক ডরমিটরিতে অবস্থানসহ প্রাসঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।


সাক্ষাৎকালে অন্যদের মধ্যে শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন প্রফেসর মো. আবু বকর প্রাং প্রমুখ উপস্থিত ছিলেন।