বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানির “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার এবং ট্রাস কম্পিটিশনঅনুষ্ঠিতহয়েছে। গত সোমবার (২০ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান।
পুরকৌশল বিভাগের শিক্ষার্থী শাফিউর রহমান সিয়াম ও অর্থি এলমাইউসুবার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক কর্ণেল হ্লা হেনমং, পিবিজিএমএস (অব.), স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রকৌশলী মো. মাহমুদুর রহমান। লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানির টেকনিক্যাল সার্ভিসের বিভাগীয় প্রধান ফকরুদ্দিন মোহাম্মদ খান হোলসিম ইনোভেটিব এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন এর উপর প্রেজেন্টেশন প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়েরভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব:), সকল অনুষদের ডিনগণ পুরকৌশল বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীগণ।
এই সেমিনারের উদ্দেশ্য হচ্ছে আধুনিক উপায়ে টেকসই নির্মাণ পদ্ধতি ও উপকরণ, যা পরিবেশবান্ধব, সাশ্রয়ী, কম দূষণ সৃষ্টি কওে এবং দীর্ঘস্থায়ী হয়। উপকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিও জন্য সহযোগিতামূলক গবেষণা পরিচালনা, বিশেষ কওে কংক্রিটে চিনিকলের বর্জ্যের ব্যবহার সংক্রান্ত গবেষণায় এবং শিক্ষার্থীদের ইন্টার্ণশিপ প্রোগ্রামে সহযোগিতা করা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় ট্রাস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায়শিক্ষার্থীরাতাদের নকশা ও নির্মাণ দক্ষতা প্রদর্শনকরে। অনুষ্ঠান শেষেপ্রধানঅতিথি ট্রাস কম্পিটিশনে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।