শুক্রবার, মে ০১, ২০২৬

পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি জাদুঘরে হস্তান্তর

পোরশা (নওগাঁ) প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৬ ১০:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৬ ১০:০৪ অপরাহ্ন
পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি জাদুঘরে হস্তান্তর

নওগাঁর পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি পোরশা থানা হতে রাজশাহী বরেন্দ্র গবেষনা জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পোরশা থানা চত্তর হতে আনুষ্ঠানিকভাবে উক্ত মূর্তি হস্তান্তর করা হয়েছে।


জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিতপুর ইউপির শীতলী গ্রামের একটি পারিবারিক কবরস্থান হতে একটি বিষ্ণ মূর্তি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ১মার্চ মূর্তিটি হস্তান্তরের জন্য আদালতে আবেদন করা হয়।


উক্ত আবেদনের প্রেক্ষিতে আদালত বিষ্ণ মূর্তিটি রাজশাহী বরেন্দ্র গবেষনা জাদুঘরের পরিচালক বরাবরে হস্তান্তরের জন্য আদেশ প্রদান করেন। পোরশা থানার পক্ষে অফিসার ইনচার্জ জিয়াউর রহমান উপস্থিত থেকে  উক্ত বিষ্ণ মূর্তিটি রাজশাহী বরেন্দ্র গবেষনা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক ড. কাজি এম মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেন।