মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রাবির অবসরপ্রাপ্ত প্রফেসর হামিদুর রহমান মারা গিয়েছেন

রাবি প্রতিবেদক ২১ এপ্রিল ২০২৬ ১০:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২১ এপ্রিল ২০২৬ ১০:১০ অপরাহ্ন
রাবির অবসরপ্রাপ্ত প্রফেসর হামিদুর রহমান মারা গিয়েছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. হামিদুর রহমান (৭২) মারা গিয়েছেন। তিনি রবিবার (১৯ এপ্রিল) কানাডার ভ্যাঙ্কুভারে ল্যাংলি মেমোরিয়াল হাসপাতালে স্থানীয় সময় রাত ১২টায় ইন্তেকাল করেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।


ড. হামিদুর রহমানের মৃত্যুতে রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।