রবিবার, জুন ২১, ২০২৬

এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার

সোনার দেশ ২১ এপ্রিল ২০২৬ ১০:৪২ অপরাহ্ন শিক্ষা
সোনার দেশ ২১ এপ্রিল ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে সারাদেশে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে গাফিলতির অভিযোগে এক পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।  


মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 


৯ সাধারণ বোর্ডে দুইজন বহিষ্কার 

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন শিক্ষার্থী। এর মধ্যে নকলের দায়ে দুইজনকে বহিষ্কার করা হয়েছে— একজন ঢাকা বোর্ড এবং অপরজন দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী। 


মাদ্রাসা বোর্ডে বহিষ্কার ৪ 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভীদ পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এখানে অসদুপায় অবলম্বনের কারণে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 


কারিগরি বোর্ডে পরিদর্শক বহিষ্কার  

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন শিক্ষার্থী। এই বোর্ডে কোনও পরীক্ষার্থী বহিষ্কৃত না হলেও দায়িত্ব যথাযথভাবে পালন না করায় একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।  


তথ্যসূত্র: বাংলানিউজ