সোমবার, জুন ২২, ২০২৬

চারঘাট হতে অ্যামোনেশনসহ বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ২২ এপ্রিল ২০২৬ ১২:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২২ এপ্রিল ২০২৬ ১২:২৬ অপরাহ্ন
চারঘাট হতে অ্যামোনেশনসহ বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার

র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহীর চারঘাট থানার রাওথা গ্রামের পদ্মা নদীর ঘাট সংলগ্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অ্যামোনেশনসহ একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করে। ওয়ান শুটার গান ও অ্যামোনেশন এর সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান আছে।

অ্যামোনেশন ও ওয়ান শুটার গান জিডিমূলে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।