সোমবার, জুন ২২, ২০২৬

পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ একজন আসামী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ এপ্রিল ২০২৬ ০৮:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ এপ্রিল ২০২৬ ০৮:৪৪ অপরাহ্ন
পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ একজন আসামী গ্রেফতার

 বুধবার (২২ এপ্রিল) আনুমানিক ৫:৪০ ঘটিকায় খানপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি মো. শান্ত শেখ দামকুড়া থানার চরমাজারদিয়ারের হান্নান শেখের ছেলে।


গ্রেফতারকৃত আসামীসহ ভারতীয় মদ কাটাখালী থানায় জমা করা হয়েছে


এছাড়াও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ৩:৫০ ঘটিকায় চারঘাট বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সুইচ গেইট এর আশেপাশে তল্লাশী চালিয়ে ৩০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। এ সময় মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।