পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় নানা আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও রিফাত আরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ সভাপতিত্ব করেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পত্নীতলা উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ কুমার রায়, মেডিকেল অফিসার তরিকুল ইসলাম, হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আছির উদ্দিন, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।