বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

পত্নীতলায় মাদক বিক্রেতা যুবক আটক

পত্নীতলা প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৬ ১১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
পত্নীতলায় মাদক বিক্রেতা যুবক আটক

নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ রওশন বাবু রুবেল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 


পত্নীতলা থানা সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার আমাইড় ইউনিয়নের জংলাপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক বিক্রেতার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।


পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, ‘পত্নীতলা থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে মোঃ রওশন বাবু রুবেল (২৮) পিতা- আবুল হোসেন, সাং আমাইড় জংলাপাড়া, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ কে তার বসতবাড়িতে তার হেফাজত হতে ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।’


ওসি নিয়ামুল আরও বলেন, ‘আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। পরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয় আসামী রওশন বাবু রুবেলকে।’