বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

রাবির দুটো টিম আইডিয়া চ্যাম্পিয়নশিপে পুরস্কার পেয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ এপ্রিল ২০২৬ ১১:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ এপ্রিল ২০২৬ ১১:১৪ অপরাহ্ন
রাবির দুটো টিম আইডিয়া চ্যাম্পিয়নশিপে পুরস্কার পেয়েছে

গ্রিন এন্টারপ্রেনারশিপ ও সোশ্যাল এন্টারপ্রেনারশিপ বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘গ্রিন ভয়েসেস মাস্টার বুট ক্যাম্প ২০২৬’-এ ‘আইডিয়া চ্যাম্পিয়ন’ শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটো টিম ‘বায়োফ্লাই’ ও ‘বুনন বাজার’ পুরস্কার অর্জন করেছে। ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ঢাকার বারিধারায় এই বুট ক্যাম্পে অনুষ্ঠিত হয়। দ্যা আর্থ সোসাইটি, এশিয়া ফাউন্ডেশন ও ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস এই প্রতিযোগিতার আয়োজন করে। সর্বমোট ১৮৮টি টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এদের মধ্য থেকে ৬টি টিম পুরস্কৃত হয়।


প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাবির বায়োফ্লাই টিমে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রোকেয়া হক  ও জাহিদ হাসান রানা এবং বুনন বাজার টিমে ছিলেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আশিক মিয়া।