বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

মোহনপুরে লাইট হাউসের সংলাপ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ এপ্রিল ২০২৬ ১১:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ এপ্রিল ২০২৬ ১১:১৫ অপরাহ্ন
মোহনপুরে লাইট হাউসের সংলাপ অনুষ্ঠিত

মোহনপুর উপজেলায় লাইট হাউজের আয়োজনে নারী সহায়তা ফোরামের সাথে উপজেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনিক সভা কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। 


লাইট হাউজ কর্তৃক বাস্তবায়িত “নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা” প্রকল্পের সহযোগিতায় এই সংলাপের আয়োজন করা হয়। সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) নাগরিকতা প্রোগ্রাম, সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইইউ এর অর্থায়নে সংলাপে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারীরা ইউনিয়ন পরিষদ থেকে সেবা গ্রহণের সময় হয়রানি ও ভোগান্তির নানা অভিযোগ তুলে ধরেন।


বিশেষ করে উদ্যোক্তা পর্যায়ে সেবা প্রদানে অনিয়ম, দীর্ঘসূত্রিতা এবং অপ্রয়োজনীয়তা জটিলতার বিষয়গুলো তারা বিস্তারিত উপস্থাপন করেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগও আলোচনায় আসে, যার মধ্যে বয়স সংক্রান্ত তথ্য (বয়স বৃদ্ধি ও কমানো) পরিবর্তনের মতো গুরুতর অনিয়মের কথাও উল্লেখ করা হয়।


সভায় প্রধান অতিথি ও হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। তিনি অংশগ্রহণকারীদের অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি জানান, আগামী মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর না ঘটে। পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের ওষুধ সরবরাহ সংক্রান্ত সমস্যাগুলোও আলোচনায় আসে। 


অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোহা.সঈদ আলী রেজা জানান, ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক-যুবতীরা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রশিক্ষণ শেষে সরকারি ঋণ সুবিধার মাধ্যমে আত্মকর্মসংস্থান গড়ে তোলার সুযোগও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। লাইট হাউসের উপজেলা কোঅর্ডিনেটর হৈমন্তি পাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।


তিনি বলেন, স্থানীয় পর্যায়ে নারীদের অধিকার ও সেবা প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধান অতিথি এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।