ভারতের চন্ডিগড় ইউনিভার্সিটি’র স্পট অ্যাডমিশন রাজশাহীতে অনুষ্ঠিত
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় রাজশাহী মহানগরের একটি অভিজাত রেস্টুরেন্টে ভারতের পাঞ্জাবের চন্ডিগড় ইউনিভার্সিটি স্পট অ্যাডমিশন Tulip Abroad Solution এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
Tulip Abroad Solution এর প্রতিষ্ঠাতা মোমেন শাহরীয়ার এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চন্ডিগড় ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ভাস্কর রায় ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণও উপস্থিত ছিলেন। উক্ত স্পর্ট এ্যাডমিশনে দুইজন শিক্ষার্থী সম্পূর্ণ কোর্স ফি পরিশোধ করে তাদের ভিসা সংক্রান্ত সকল একাডেমিক কাগজপত্র সংগ্রহ করেছেন।