বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শিবগঞ্জে প্রতারণার অভিযোগ নারীসহ গ্রেফতার ২

শিবগঞ্জ প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
শিবগঞ্জে প্রতারণার অভিযোগ নারীসহ গ্রেফতার ২

শিবগঞ্জে প্রতারণার অভিযোগে নারীসহ দুজন গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জেসমিন বেগম ও তার সহযোগি মেহেদী হাসান। 


ধাইনগর ইউনিয়নের অসহায় দু:স্থদের সাথে প্রতারণা করে  খাদ্য বান্ধব প্রকল্পের আদলে  টাকা বিনিময়ে ১৫ টাকা কেজির চাল বিতরণ করার এলাকাবাসী ও ইউনিয়নের চেয়ারম্যানের উদ্যোগে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এমনকি জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় থেকে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। তার প্রেক্ষিতে  গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জেলার পলশা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগাওে পাঠানো হয়েছে।


ঘটনাটি  নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ। তিনি বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে থানায় একটি এজাহার দেয়া হয়। এজাহারের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আদলে চাল বিতরণ করছে তারা। সেটি যৌক্তিক কিনা আদালত সিদ্ধান্ত  নেবেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।