বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বগুড়ায় দুই দিনব্যাপী ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’ শুরু

বগুড়া প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
বগুড়ায় দুই দিনব্যাপী ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’ শুরু

সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে ২য় বারের মতো দুই দিনব্যাপী ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’ শুরু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১২ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ফিতা কেটে কবিতা কবিতা উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।


উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কেন্দ্রীয় সদস্য কে এম মাহাবুবর রহমান হারেজ, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সংগঠনের উপদেষ্টা এ্যাডঃ পলাশ খন্দকার, দৈনিক ইনকিলাব এর বগুড়া ব্যুরো চীফ মহসিন আলী রাজু, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মোহন আকন্দ, বাংলাদেশ প্রতিদিন এর সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান টুলু।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল ও সংস্কৃতিজন এইচ আর মিটন। প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ নতুন কাব্যগ্রন্থ মৌনমুখর ইসলাম রফিক সম্পাদিত ‘নিওর’ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে বগুড়া জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এছাড়াও দিনব্যাপী আয়োজনে ছিলো কথা ও কবিতা, তারুণ্যের বই আলোচনা, কবিতা এবং গল্প বিষয়ক মুক্ত আলোচনা এবং স্পর্ধিত তারুণ্য সাহিত্য সম্মাননা।


বিকেলে সম্মাননা প্রদান পর্বে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক। বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় সস্মানিত অতিথি ছিলেন সরকারী মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেল্লাল হোসেন, বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার, বাপার সভাপতি প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত।


প্রধান অতিথি সম্মাননাপ্রাপ্ত কবি কাজী শোয়েব শাবাব, কবি হিরণ্য হারুন, কবি সাফওয়ান আমিন, কবি মারুফ আহমেদ নয়ন ও কবি শৈবাল নূরকে উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।  শনিবার(২৫ এপ্রিল)  ২য় দিনের আয়োজনে থাকছে বাগবাড়ীতে জিয়াবাড়ী পরিদর্শন, বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রী কলেজে আলোচনা সভা ও কবি ইসলাম রফিকের ৫৬তম জন্মোৎসব উদযাপন