বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ এপ্রিল ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ এপ্রিল ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন
মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- বোয়ালিয়া থানার কয়েরদারা লেক সিটি গ্রামের মো. ফরহাদ আলীর ছেলে মো. মারুফ ইসলাম (২৬) এবং একই থানার সপুরা ছয়ঘাটি গ্রামের মো. আব্দুর কুদ্দুসের ছেলে মো. বিজয় (২৫)। উভয়েই রাজশাহী মহানগরীতে বসবাস করেন। 

২৩ এপ্রিল রাত আনুমানিক ১১ টায় বোয়ালিয়া থানার কয়েরদারা লেকসিটি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মারুফ ও বিজয়কে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।