বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

নাটোরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৬ ০২:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৬ ০২:৫৭ অপরাহ্ন
নাটোরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন এবং পৌরসভা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় দলীয় কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। 

নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান এর সঞ্চালনা উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের টিম সদস্য অধ্যাপক  রেজাউর রহমান। আরো বক্তব্য রাখেন নাটোর জেলা নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী।  জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম এবং  আতিকুল ইসলাম রাসেল। 

অনন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক  সাইদুর রহমান মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

প্রধান অতিথি তার বক্তব্য বলেন আমরা এদেশে ন্যায় এবং  ইনসাফের ভিত্তিতে এদেশ গড়তে  চাই সেজন্য তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের সংগঠন কে বিস্তৃতি এবং শক্তিশালী করতে হবে। এজন্য ইউনিয়ন এবং ওয়ার্ড দায়িত্বশীলদের ভূমিকা পালন করতে হবে সকল পর্যায়ে সংগঠনকে বেগবান এবং মজবতি করতে হবে। দাওয়াতি কাজের মাধ্যমে সাধারন মানুষের মধ্যে ইসলামের দাওয়াত তুলে ধরতে হবে। বিগত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনের জন্য আমাদের পস্তুতি নিতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক ড.  মীর নূরুল ইসলাম  বলেন নাটোর জেলায় ৫২ টি ইউনিয়ন এবং ৮ টি পৌরসভায় জামায়াতের সংগঠন কে মজবুত করতে চাই সেজন্য দায়িত্বশীলদের যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে হবে।