বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজের দাবিতে গণসমাবেশ

শিবগঞ্জ প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজের দাবিতে গণসমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২৫ এপ্রিল) বিকেলের শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: ইউসুফ আলীর সভাপতিত্বে শিবগঞ্জ উন্নয়ন ফোরামের আহবায়ক জহিরুল কাইউম বাবর  স্বাগত বক্তব্য রাখেন। 


এ সময় আরও বক্তব্য দেন, জুলাই যোদ্ধা  আল বাশরী সোহান, অধ্যাপক আবুল বাশার,  সুজন শিবগঞ্জ উপজেলা কমিটির সাধারন সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সহ সভাপতি এ কে এস রোকন,সত্রাজিতপুর  ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম  সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। 


এ সময় বক্তারা চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন সময় বৈষম্যের শিকার হওয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা করেন। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ থাকা সত্ত্বেও  ৪ লেন রাস্তার দাবি অগ্রাহ্য করে নামে মাত্র রাস্তা সম্প্রসারনের জন্য দুর্বল নেতৃত্বকে দায়ী করেন। সারাদেশে  ৮ জেলায় মেডিকেল কলেজ  স্থাপনে সরকার উদ্যোগ নিলেও চাঁপাইনবাবগঞ্জ এ তালিকার বাইরে থাকায় এ নিয়ে ব্যাপক সমালোচনা করেন বক্তারা।ভৌগলিক কারণে জেলার মধ্যভাগে শিবগঞ্জ  উপজেলা হওয়ায় শিবগঞ্জে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবি জানান সমাবেশে অংশ গ্রহনকারীরা । 


চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের জন্য এ উন্নয়ন ফোরামকে দলমত নির্বিশেষে সোচ্চার হবার জন্য আহ্বান জানিয়ে সভার  সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।