উদ্যোগী মানসিকতা গড়ে তুলতে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছাগল বিতরণ
‘ভালো থাকবো, ভালো রাখবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থীদের মধ্যে উদ্যোগী মানসিকতা গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় বেসরকারি সংস্থা বিকে ফাউন্ডেশন।সংস্থাটির উদ্যোগে এক শত শিশু শিক্ষার্থীদের ছাগল বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েেেছ। শনিবার (২৫এপ্রিল) দুপুরে পাবনার বেড়া উপজেলার দয়ালনগর বাহারুন্নেচ্ছা পাবলিক লাইব্রেরি চত্বরে প্রথম দফায় ৪০শিশুর হাতে ছাগল তুলে দেন অতিথিরা।
বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ বাতেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম,পল্ল¬ীকর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপক ফরহাদুজ্জামান,রোটারি ক্লাব অব ঢাকার সভাপতি জসীম উদ্দিন,বিকে ফাউন্ডেশনের সেক্রেটারী আবু সায়েম,রোটারিয়ান আজাদুল হক,আইয়ুব আলী, আক্তাফুন্নেচ্ছা শীলা,তাজুল ইসলাম ও সুপণ্যের পরিচালক মিজানুর রহমানসহ আরো অনেকে।
বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এমএ বাতেন খান বলেন,আমাদের মুল স্লে¬াগান ভালো থাকবো,ভালো রাখবো। গণ মানুষকে নিয়ে ভালো থাকাকেই আমরা ভালো থাকা বলে মনে করি।আগামী প্রজন্মের হাতে দেশ। এক্ষেত্রে আমরা তাদেরকে নিয়ে ভাবছি এবং কাজ করছি। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে শিশুরা পড়াশোনার পাশাপাশি মোবাইল, ইন্টারনেট ও গেমসে অতি আসক্ত হয়ে যাচ্ছে। এই অতি আসক্তি ভবিষ্যতের জন্য ভালো বার্তা নয়।এখান থেকে এই এলাকার শিশুদের বের করে উদ্যোগী মানসিকতা সৃষ্টি করতে তাদের মাঝে ছাগল বিতরণ করা হচ্ছে।যেনো তারা পড়াশোনার পাশাপাশি ছাগল পালনের মধ্য দিয়ে নিজেদের পড়াশোনার ব্যয় বহন করতে পারে এবং গবাদি পশুর প্রতি যত্নবান হতে পারেন।
উল্লেখ্য,এই কর্মসূচির আওতায় কয়েক দফায় একশত শিক্ষার্থীকে ছাগল দেওয়া হবে। প্রথম দফায় ৪০ জনের হাতে ছাগল তুলে দেওয়া হয়েছে।