মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

দৈনিক আমার দেশ এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধির মায়ের ইন্তেকাল

শিবগঞ্জ প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৬ ১০:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৬ ১০:০১ অপরাহ্ন
দৈনিক আমার দেশ এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধির মায়ের ইন্তেকাল

দৈনিক আমার দেশ ও চ্যানেল ওয়ান এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তারেক রহমানের মমতাময়ী মা আনাফুল বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার পূর্ব শ্যামপুর কেন্দ্রীয় গোরস্তান প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাযা শেষে সেখানে তার মরদেহ দাফন করা হয়।


এর আগে শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  মরহুমার নামাজে জানা জানাজায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলার  প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, টেলিভিশন  সাংবাদিক  এ্যাসোসিয়োশনের সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন পেশার সহস্রাধিক  মানুষ।