বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বড়াইগ্রামে ২১তম লালন স্মরণ উৎসব

বড়াইগ্রাম প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৬ ১০:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
বড়াইগ্রামে ২১তম লালন স্মরণ উৎসব

নাটোরের বড়াইগ্রামে ২১তম লালন স্মরণ উৎসব ও কৃতি শিষ্য স্বীকৃতি প্রদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে রুপরেখা লালন একাডেমীর আয়োজনে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উৎসবের মুল পর্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল আজিজ। 


রুপরেখা লালন একাডেমীর সভাপতি সরদার সুলতান আহামেদের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর। একাডেমীর সম্পাদক শাহাবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জেলা জাসাসের আহ্বায়ক মেহেদী হাসান, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ও আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম ও সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, বিএনপি নেতা সোলায়মান আলী ও বিআরডিবির চেয়ারম্যান জামাল উদ্দিন আলী উপস্থিত ছিলেন। 


উৎসবে প্রধান অতিথি পাঁচজন কৃতি শিষ্যর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। পরে অনুষ্ঠানে রুপরেখা লালন একাডেমির শিল্পী ও আমন্ত্রিত শিল্পীগণ লালন সঙ্গীত পরিবেশন করেন।