মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নগরীতে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বৈশাখী উৎসব অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ এপ্রিল ২০২৬ ১০:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ এপ্রিল ২০২৬ ১০:১০ অপরাহ্ন
নগরীতে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বৈশাখী উৎসব অনুষ্ঠিত

নগরীতে বিভিন্ন কর্মসুচির মধ্যেদিয়ে অনুষ্ঠিত বৈশাখী উৎসব। কয়েরদাঁড়া জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে কর্মসুচির মধ্যে রয়েছে-বৈশাখী সাহিত্য আড্ডা, দেয়ালিকা প্রকাশ, চিত্রাংকন, বাউল গান, গুণী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ।              


শনিবার (২৫ এপ্রিল) বিকাল সোয়া চারটায় জননী গ্রন্থাগার চত্তরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা। জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি লতারাণী মহস্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাসিক সাবেক কাউন্সিলর বেলাল আহম্মেদ, ডাঙ্গেরহাট কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ আসলাম আলী, আখতারুজ্জামান চ্যারিটি ফাউন্ডেশনের সভাপতি ফৌজিয়া আবিদা জেসি, রাজশাহী শিল্পী কল্যাণ সমিতির সভাপতি সেলিম রেজা ও কয়েরদাঁড়া অগ্রণী সংঘের সভাপতি শামীম উদ্দীন। সার্বিক পরিচালনায় ছিলেন জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম রিন্টু।


অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি শামিমা নাইস, কবি আমিনা আনসারী, কবি আমজাদ হোসেন, কবি মেহেবুব ইসলাম রহমত, কবি দীপালী রানী সাহা, কবি কাবেরী সাহা, সেজুঁতি রহমান, কবি অপু, কবি মনিরুল ইসলাম মনি, কবি শাহানুর আলম, কবি রাকিব হাসান ও মাহবুব দুলাল।