সাঁথিয়ায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে কারাদণ্ড
পাবনার সাঁথিয়ায় মাদকদ্রব্য বিক্রির অপরাধে উপজেলার বড়পাইকশা গ্রামের মৃত আবুল প্রামানিকের ছেলে অসিম প্রামানিক (৪০) এবং তার স্ত্রী রিমা খাতুন(৩৫) কে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। শনিবার (২৫এপ্রিল) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এ কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়পাইকশা গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রির অপরাধে অসিম প্রামানিক এবং তার স্ত্রী রিমা খাতুনকে তাদের বাড়ি থেকে আটক করা হয়।এ সময় ইয়াবা,ফয়েল পেপার ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রফিকুল ইসলাম জানান,মাদক বিরোধী অভিযান আমরা নিয়মিত পরিচালনা করে আসছি এরই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।