মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

জ্যেষ্ট সাংবাদিক রেজাউল করিম রাজুর মাতৃবিয়োগ

নিজস্ব প্রতিবেদক ২৫ এপ্রিল ২০২৬ ১০:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ এপ্রিল ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
জ্যেষ্ট সাংবাদিক রেজাউল করিম রাজুর মাতৃবিয়োগ

রাজশাহী জ্যেষ্ট সাংবাদিক ও ইনকিবালের ব্যুরো প্রধান রেজাউল করিম রাজুর মা রিজিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 


রিজিয়া বেগম রাজশাহী নগরীর রামচন্দ্রপুর (আহম্মদপুর) এলাকার মরহুম রিয়াজ উদ্দিন সরকারের স্ত্রী। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


শনিবার (২৫ এপ্রিল) এশার নামাজের নগরীর টিকাপাড়া মহানগর ইদগাঁ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে টিকাপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।


রেজাউল করিম রাজুর মা রিজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন। শোক বিবৃতিতে রাসিক প্রশাসক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


জ্যেষ্ট সাংবাদিক  রেজাউল করিম রাজুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।


জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউল করিম রাজুর মা রিজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজশাহী এডিটরস ফোরাম। ফোরামের সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।


শোক বিবৃতিতে এডিটরস ফোরাম নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।