মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

সোনার দেশ ডেস্ক ২৬ এপ্রিল ২০২৬ ০৮:৫৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৬ এপ্রিল ২০২৬ ০৮:৫৩ অপরাহ্ন
আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।


তার করা এক রিট আবেদনের শুনানি শেষে রোববার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।


সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু বিষয়টি পরিচালনা করেন।


রুলের বিষয়টি নিশ্চিত করে মোতাহার হোসেন সাজু জানান, ১০ মামলায় হাইকোর্ট থেকে জামিনের পর আরও মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।


গত বছরের ৯ মে রাতে ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।


পরে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দেন, যা পরবর্তীতে আপিল বিভাগে স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।


গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এই পাঁচ মামলায় জামিন দেন, পরে আপিল বিভাগের চেম্বার আদালত তা স্থগিত করে।


তথ্যসূত্র: বাংলানিউজ