পুঠিয়ায় কয়েলের আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
পুঠিয়ায় কয়েলের আগুনে পুড়ে ছাই রহিদুলের বসতবাড়ি। রবিবার (২৬ এপ্রিল) সকাল ৫ টার দিকে পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ধোকড়াকুল গ্রামের দহপাড়ায় এ আগুন লাগার ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, গত শনিবার রাতে গরু ছাগলের ঘরে কয়েল দিয়ে ঘুমিয়ে পরে রহিদুলের পরিবার। রবিবার ভোর ৫টায় সময় কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুন লাগে। পরে আগুন বসতবাড়ীর ঘরে ছড়িয়ে পরে। এসময় আগুন লাগার ঘটনাটি বুঝতে পেরে রহিদুল ও তার পরিবারের অনান্য সদস্যরা ঘর থেকে বের হয়ে যান। ততক্ষণে বসতবাড়ীর ঘরের চারিদিকে আগুন লাগে যায়। আগুনের লেলিহান শিকায় বসতবাড়ির সব পুড়ে ছাই হয়ে যায়।
পরে এলাকাবাসী ও ফায়ারসার্ভিস কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোয়াল ঘরে থাকা একটি গরু, ৩ টি ছাগল, ঘরে রাখা পিয়াজ ও বসত ঘরের আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে রহিদুলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
পুঠিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সারোয়ার হোসেন ঘটনার সত্যতার নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ততক্ষণে বেশ কিছু গরু ছাগল পুড়ে গেছে।