সোমবার, জুন ২২, ২০২৬

নিয়ামতপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিয়ামতপুর প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ১১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিয়ামতপুর প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
নিয়ামতপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আনিসুর রহমান(৩৬) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার (২৬ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জোনাকী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আনিসুর রহমান উপজেলার জোনাকী গ্রামের দবির উদ্দিনের ছেলে।


থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আনিসুরের নামে ২০২৩ সালে আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা হয়। সেই মামলায় ২০২৫ সালে তাঁর সাজা হয়। সাজা হওয়ার পর থেকেই আনিসুর পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওসি মাহবুবুর রহমানের নির্দেশনায় সহাকারী উপপরিদর্শক (এএসআই) রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রোববার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে।


থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএমবলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌতুকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (রোববার) বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।