সোমবার, জুন ২২, ২০২৬

রাণীনগরে পুষ্টিকর খাবার বিতরণ

নওগাঁ প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ১১:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ১১:১৫ অপরাহ্ন
রাণীনগরে পুষ্টিকর খাবার বিতরণ

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে দেশব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। পুষ্টি সপ্তাহের কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (২৭ এপ্রিল) নওগাঁর রাণীনগর উপজেলায় পুষ্টি বার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।


এদিন দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্েেলক্সর বাস্তবায়নে উপজেলার সিম্বা আল-মাদ্রাসাতুল কাসেমিয়া বায়তুন ইহসান ক্বওমী মাদ্রাসা ও শিশু সদনের শিক্ষার্থীদের মাঝে পুষ্টি বার্তা প্রচার ও পুষ্টি খাবার বিতরণ করা হয়েছে। মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেনের সঞ্চালনায় পুষ্টি বার্তা প্রচার করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর)। এসময় উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


এসময় তিনি পুষ্টি খাবার সম্পর্কে পুষ্টি বার্তা প্রচার করেন। খাবার মানে শুধু থালা ভরা ভাত নয়। এক থালা খাবারের চার অংশের এক অংশ ভাত, এক অংশ ডাল, এক অংশ আমিষ জাতীয় খাবার ও এক অংশ সবজি থাকলেই সেই খাবারটি হবে পুষ্টিকর খাবার। এছাড়া হাতের নাগালে থাকা দেশীয় ফলগুলোও অধিক পুষ্টিগুন সম্পন্ন খাবার। তাই বাহিরে বের হলেই দামী ফল নয়, ফাস্টফুড নয়, কমল পানীয় নয়। পুষ্টিগুন সম্পন্ন দেশীয় ফলগুলো বেশি বেশি খেলে শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব।


তাই আগামীর জন্য একটি সুস্থ্য ও মেধাবী জাতি বিনির্মাণ করতে হলে অবশ্যই সবাইকে হাতের নাগালে থাকা সহজলভ্য দেশীয় ফল, সবজি ও অন্যান্য পুষ্টিগুন সম্পন্ন খাবার বেশি বেশি খাওয়ার কোন বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। পুষ্টি বার্তা প্রচার শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে অধিক পুষ্টিগুন সম্পন্ন বিভিন্ন ফল তুলে দেওয়া হয়।