চাটমোহরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
পাবনার চাটমোহরে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টাপ্রেনরশিপ ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
চাটমোহর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্পসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপপরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামানিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ। প্রধান অতিথির বক্তব্যে দেন, কৃষি সম্পসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্যে দেন, পার্টনার বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মাসুদ আহমেদ, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী প্রমূখ।
কংগ্রেস অনুষ্ঠানে জৈব কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন ও বালাইনাশকের নিরাপদ ব্যবহারের উপর নাটিকা প্রদর্শন করা হয়।
এ সময় বিভিন্ন দফতরের প্রধান, গণ্যামান্য ব্যাক্তিবর্গ, কৃষক, সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।