বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

পত্নীতলায় নবাগত ইউএনও রিফাত আরা’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পত্নীতলা প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ১১:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ১১:১৮ অপরাহ্ন
পত্নীতলায় নবাগত ইউএনও রিফাত আরা’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা’র সভাপতিত্বে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করা হয়।


এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুল মকিম, নজিপুর পৌর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ মোফাচ্ছেল হক, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ।


বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, পৌর বিএনপির সভাপতি মো. মামুন হোসেন এবং নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ. জেড. মিজান ও মাসুম।


এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা শাখার সেক্রেটারি মামুনুর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক হারুনুর রশিদ, সহকারী সেক্রেটারি সোহেল রানা এবং কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামালসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন।


বক্তারা উপজেলার বিভিন্ন স্থানীয় সমস্যা, নাগরিক সেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাটের উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তারা নবাগত ইউএনও’র কাছে জনসেবামূলক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।


উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও প্রশাসনিক সেবাকে আরও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।


এ সময় গণমাধ্যমকর্মিদের মধ্যে বক্তব্য দেন পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।


উল্লেখ্য, রিফাত আরা গত ১৯ এপ্রিল পত্নীতলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর আগমনে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে স্থানীয়দের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে।