বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

নাটোর আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র নেতার ওপর হামলা

নাটোর প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ ১০:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
নাটোর আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র নেতার ওপর হামলা

নাটোর আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সুব্রত দেবের ওপর হামলার অভিযোগ উঠেছে সংগঠনটির এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির সদস্যদের বিরুদ্ধে। 


মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নাটোর আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে। আহত সুব্রত দেব নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ হামলার অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির নেত্রবৃন্দ। 


হামলার স্বীকার আহত সুব্রত দেব জানান, গত শনিবার জেলা ছাত্র শক্তির আহ্বায়ক তামিম হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সে জড়িত না থাকলেও ষড়যন্ত্রমূলক ভাবে তাকে মামলার আসামি করা হয়। মামলায় তাকে গ্রেফতার করার পর  গত সোমবার (২৭ এপ্রিল) তিনি জামিনে মুক্তি পান। 


পরের দিন মঙ্গলবার দুপুরে তিনি আদালত চত্বরে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশক্তির ১০-১২ জন সদস্য তাকে আইনজীবী সমিতির সামনে থেকে টেনেহিঁচড়ে সমিতির নতুন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে তার ওপর হামলা চালায়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করলে নাটোর সদর থানা পুলিশ ঘটনা স্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।


ওই হামলার অভিযোগ অস্বীকার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার আহ্বায়ক শিশির মাহমুদ বলেন, এখানে বৈষম্য বিরোধীর কেউ জড়িত নাই। ছাত্রশক্তির জেলার আহ্বায়ককে পরশুদিন রাতে কুপিয়ে আহত করে। এঘটনায় মামলা হলে সে মামলাল সুব্রত জেল থেকে বের হয়। এটি মুলত ছাত্রশক্তির গ্যাঞ্জাম। এখানে বৈষম্য বিরোধী কেউ জড়িত না।


এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তামিম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।


নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।