বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো একমাত্র শিশুর

নাটোর প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ ১০:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ ১০:২০ অপরাহ্ন
বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো একমাত্র শিশুর

নাটোরের লালপুরে অটোচার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয় বাবা আল আমিন। এ সময় বাবার আত্মচিৎকারে শিশু সন্তান দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতেই প্রাণ যায় শিশু আব্দুল্লাহর (৮)। ঘটনাটি ঘটেছে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায়। বিদ্যুৎপৃষ্টে একমাত্র সন্তানের মৃত্যুতে শোকাহত দম্পতি।


মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের আগে দাফন করা হয় শিশুটিকে।


আব্দুল্লাহ ওই গ্রামের অটোচালক আল আমিনের একমাত্র সন্তান ও স্থানীয় কিন্ডারগার্টেনে নার্সারি শ্রেণির শিক্ষার্থী। 


নিহতের স্বজন ও বাবা আল আমিন জানান, সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে অটোচার্জে দিতেই বিদ্যুতায়িত হয়ে চিৎকার করেন আল আমিন। বাবার চিৎকার শুনে ঘর থেকে দৌড়ে বের হয়ে আসে শিশুটি। বাবার অবস্থা দেখে সেই চিৎকার দিয়ে বাবাকে বাঁচানোর আশায় দৌড়ে তাকে জড়িয়ে ধরে। ঘর থেকে বের হয়ে শিশুর মা পরিস্থিতি বুঝে মেইন সুইচ বন্ধ করেন। স্থানীয়রা ছুটে আসার আগেই মারা যায় শিশুটি। তবে প্রাণে বেঁচে যান বাবা। 


প্রত্যক্ষদর্শীরা জানান, একমাত্র ছেলেকে হারিয়ে মা বার বারই মূর্ছা যাচ্ছেন। আর বাবা আল আমিন বার বারই বলছেন,তিনি মারা গিয়ে ছেলেটা বেঁচে থাকলে মরেও শান্তি পেতেন তিনি।


লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।