বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

পত্নীতলায় দুই লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার, আটক ১

পত্নীতলা প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ ১১:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
পত্নীতলায় দুই লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার, আটক ১

নওগাঁর পত্নীতলায় ৭০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফায়ারডিল উদ্ধার করা হয়েছে। সেইসাথে একটি অটো চার্জার ভ্যান জব্দ করা হয়েছে। এছাড়াও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 


পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশ উপজেলার নজিপুর-সাপাহার রোডের আত্রাই ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার উপর আসামী মোঃ নজরুল (৫৬), পিতা- মৃত বিসু সরদার, সাং- পাইকড়, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ এর নিজের চালিত অটো চার্জার ভ্যান তল্লাশি করা জয়। উক্ত অটো চার্জার ভ্যানের চালকের সিটের সিট বক্স হতে ৭০ বোতল ফায়ারডিল (ভারতীয় নিষিদ্ধ মাদক সিরাপ) উদ্ধার মূলে জব্দ করা হয়।


বিষয়টির সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, ‘প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা। যার মোট মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা। 


ওসি নিয়ামুল হক আরও বলেন, ‘আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’