বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

রাজশাহীতে অ্যালকাহোল পান করে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ২৯ এপ্রিল ২০২৬ ০২:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৯ এপ্রিল ২০২৬ ০২:১১ অপরাহ্ন
রাজশাহীতে অ্যালকাহোল পান করে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহীতে অ্যালকোহল পান করে এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন। এই শিক্ষার্থীর নাম জাহিদ হোসেন (২০)। সে নিউ গভ. ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। 

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তাকে সকাল ৭টার দিকে সহপাঠিরা হাসপাতালে নিয়ে যায়। মারা যাওয়া জাহিদ হোসেন তানোর উপজেলার বাতাসপুর গ্রামের বাসিন্দা। সে নগরীর হোসেনীগঞ্জ বেতপট্টি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। 

জাহিদের সহপাঠিরা জানান, রাতের কোন একসময় সে অ্যালকোহল পান করেন। তার কোন খোঁজ না পেয়ে সকালে তারা বাসায় গিয়ে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে  ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক আকরাম হোসেন বলেন, তার মরদেহ মর্গে রাখা আছে। পরিবারের সদস্যরা এসেছে। আইনগত ব্যবস্থা নিয়ে তার মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুখপত্র  ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থীর  অ্যালকোহলের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। যখন তাকে হাসাপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তখন তার অবস্থা খুবই খারাপ ছিলো। তাকে ওয়ার্ডে পাঠানো হয়েছিল। সেখানে মারা গেছে।