বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বাড়লো সয়াবিন তেলের দাম

সোনার দেশ ডেস্ক ২৯ এপ্রিল ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৯ এপ্রিল ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন
বাড়লো সয়াবিন তেলের দাম
প্রতীকী ছবি

দেশের বাজারে আবারও সয়াবিন তেলের দাম বেড়েছে। প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে এক বৈঠক শেষে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা হয়েছে। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আজ থেকেই কার্যকর হবে।


বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে এই সমন্বয় করা হয়েছে। এতে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।


তবে পাম অয়েলের দামে কোনও পরিবর্তন আনা হয়নি বলে জানানো হয়েছে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন